চুয়াডাঙ্গা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় মসজিদের দানের ছাগল নিয়ে সংঘর্ষে মুসল্লী নিহত

Padma Sangbad
১০৫

খুলনার পাইকগাছায় দু’পক্ষের সংঘর্ষে ফজর আলী গাজী (৫৫) নামে এক মুসল্লী নিহত ও শাহিন নামে আরোও এক ব্যক্তি আহত হয়েছেন। মসজিদের দানের ছাগল বিক্রি নিয়ে এ সংঘর্ষ শুরু হয়।
নিহত ফজর আলী গাজী শ্যামনগরের মৃত মোসলেম গাজীর ছেলে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
এলাকাবাসী বলেছে, শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজের আগে কপিলমুনি ইউনিয়নের শ্যামনগরের পূর্বপাড়া জামে মসজিদে দান করা ছাগল বেচা-কেনা নিয়ে দু’পক্ষের তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে প্রতিপক্ষের পিটুনীতে ফজর আলী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রামবাসীর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহত ফজর আলীর মৃতদেহ হাসপাতাল থেকে থানা হেফাজতে নিয়েছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) তুষার কান্তি দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আপডেট : ১১:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪