চুয়াডাঙ্গা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি ক্রুবাহী ট্যাংকারে ইসরায়েলের ড্রোন হামলা

Padma Sangbad
১৭৬

আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানি ক্রুবাহী একটি ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।চলতি মাসের শুরুতে তেলবাহী ওই ট্যাংকরাটি ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা ছিল। তুর্কি বার্তা সংস্থ আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শনিবার পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, ওই ট্যাংকারে ২৭ জন আরোহী ছিলেন, তাদের মধ্যে ২৪ জনই পাকিস্তানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মহসিন নাকভি লেখেন, ‘একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয়েছে। ট্যাংকারটি রাস আল-এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।’

তিনি জানান, ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে। পরবর্তীতে তারা ক্রুদের ছেড়ে দেয়।

তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি এখনো। গাজা উপত্যকায় যুদ্ধকে কেন্দ্র করে বিগত মাসগুলোতে লোহিত সাগরে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে হুতি ও ইসরায়েল। তেমন কোনো হামলার শিকার হয়ে থাকতে পারে পাকিস্তানি ক্রুবাহী ওই ট্যাংকারটি।

আপডেট : ০৩:৪৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫