চুয়াডাঙ্গা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে নিহত ৮২

Padma Sangbad
১৮২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন দিনের রক্তক্ষয়ী জাতিগত সহিংসতায় কমপক্ষে ৮২ জন নিহত ও আরও ১৫৬ জন আহত হয়েছে। রোববার দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি আর ৬৬ জন শিয়া সম্প্রদায়ভুক্ত।’

পাকিস্তান একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। তবে আফগানিস্তানের সীমান্তবর্তী কুররাম জেলায় প্রচুর শিয়া সম্প্রদায়ের লোক রয়েছে। জেলাটিতে উভয় সম্প্রদায়ের মধ্যে কয়েক দশক ধরে সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার পুলিশ পাহারা মধ্যেও শিয়াদের দুটি পৃথক গাড়ি বহরে অতর্কিত হামলা চালানো হলে সর্বশেষ এ সহিংসতা শুরু হয়। এ ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়।

প্রাদেশিক আইনমন্ত্রী আফতাব আলম আফ্রিদি রোববার বলেছেন, ‘আজকে আমাদের অগ্রাধিকার হল উভয় পক্ষের মধ্যে এই বিরোধের মীমাংসা করে সহিংসা বন্ধ করা। এটা হলে আমরা অন্য সমস্যাগুলো সমাধান করতে করতে পারব।’

আপডেট : ১২:৩৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪