পাকিস্তান কি বিশ্ব মানচিত্রে থাকতে চায়?

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের রাষ্ট্রপৃষ্ঠপোষিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।
রাজস্থানের অনুপগড় শহরে জওয়ানদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘ভারত এবার পুরোপুরি প্রস্তুত। আমরা অপারেশন সিন্দূর ১.০-এর সময়ের মতো ধৈর্য প্রদর্শন করব না। এবার আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।’
তিনি সতর্ক করে বলেন, ‘এটি পুরোপুরি সম্ভব যে আমরা পাকিস্তানকে ভাবতে বাধ্য করব যে তারা কি বিশ্বের মানচিত্রে থাকতে চায়।’
জেনারেল দ্বিবেদী আরও বলেন, ‘পাকিস্তান বেঁচে থাকার একমাত্র উপায় হলো তাদের রাষ্ট্রপৃষ্ঠপোষিত সন্ত্রাসবাদ বন্ধ করা।’
শেষে জওয়ানদের উদ্দেশে তিনি উজ্জীবিত করে বলেন, ‘তোমরা সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ রাখো এবং ইশ্বর যদি চায়, তুমি তোমার শক্তি প্রদর্শন করতে পারবে। এর জন্য আমি তোমাদের সাফল্য কামনা করছি।’
























