চুয়াডাঙ্গা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিসিবি’র প্রধান নির্বাচক হলেন শহীদ আফ্রিদি

Padma Sangbad
৯২

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর প্রধান নির্বাচক হলেন সাবেক পাকিস্তান তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। শনিবার তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তার সঙ্গে আব্দুর রাজ্জাক ও ইফতেখারকে নিয়ে তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। আফ্রিদিকে রাখা হয়েছে কমিটির প্রধান। আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে মাথায় রেখে দলকে ঢেলে সাজানোর জন্যই দ্রুত সময়ের মধ্যে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

এর আগে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবির পরই পাকিস্তান ক্রিকেটে বদলের আভাস পাওয়া যায়। সরিয়ে দেওয়া হয় বোর্ডের প্রধান রমিজ রাজাকে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে প্রধান নির্বাচক ওয়াসিমকে সরিয়ে আনা হলো আফ্রিদিকে।

আপডেট : ০৯:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২