চুয়াডাঙ্গা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুনাক’ চুয়াডাঙ্গার উদ্যোগে রন্ধন বিষয়ক প্রশিক্ষণ

Padma Sangbad
৭২

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গার উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে রন্ধন বিষয়ক প্রশিক্ষণ শুক্রবার বেলা ১১ টায় শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকার আগ্রহী নারীগণ এবং নারী পুলিশ সদস্যরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দক্ষ রন্ধন শিল্পীর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কিভাবে সহজ উপায়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার রান্না করা যায় এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোক্তা ও স্বাবলম্বী করতে পারে সেই লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী জান্নাতুল ফেরদৌস।

তিনি বলেন, ‘রন্ধনশিল্পে অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জন পূর্বক স্বাবলম্বী হতে পারবে এবং নারীর ক্ষমতায়নে পুনাক, চুয়াডাঙ্গার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মিসেস নাহিদা আক্তার, সহ-সভানেত্রী, মিসেস জোবায়দা আক্তার, সাধারণ সম্পাদিকা, মিসেস সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ, পুনাক, চুয়াডাঙ্গা; জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল);চুয়াডাঙ্গা; হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গাসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা।

আপডেট : ১১:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪