চুয়াডাঙ্গা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হত্যা মামলায় মডেল রিয়া গ্রেপ্তার

Padma Sangbad
৪৪

অনলাইন ডেস্ক।

পুলিশ হত্যা মামলায় মডেল রিয়া গ্রেপ্তার
মেরুল বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমের সামনে আনে র‌্যাব।

র‌্যাব জানায়, এএসআই হুমায়ুনকে হত্যার পর নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসকর্মী হিসেবে চাকরি শুরু করেন রিয়া। পরে ২০১৫ সালে নাম-পরিচয় পরিবর্তন করে জাল এসএসসি সনদ তৈরির পর ঢাকায় এসে একটি মাল্টিমিডিয়া কোম্পানির বিক্রয়কর্মীর কাজ নেন।

২০১৩ সালে মিরপুরের পূর্ব মনিপুরের ১০৫০/৩ কাঁঠালতলার একটি ভবনে এএসআই হুমায়ুন কবিরকে শ্বাসরোধের পর বিষাক্ত ইনজেকশন পুশ করে নৃশংসভাবে হত্যা করে রিয়া। এরপর ১০ বছর ধরে পলাতক ছিলেন রিয়া। এই মামলায় তার স্বামী ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাভোড় করছেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তার এড়াতে রিয়া নিজের নাম পরিচয় বদলে ফেলেন। বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করতেন। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

আপডেট : ০৯:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩