চুয়াডাঙ্গা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে দামুড়হুদায় আনসার-ভিডিপির বিশেষ ব্রিফিং

Padma Sangbad
১২

দামুড়হুদা চুয়াডাঙ্গা সংবাদদাতা :

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এ ব্রিফিং সভার আয়োজন করা হয়।

ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত সদস্যদের দিকনির্দেশনা দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। বক্তব্যে তিনি পূজামণ্ডপে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে।

উক্ত অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষকসহ দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬