চুয়াডাঙ্গা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পূজামণ্ডপে আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পর্শে ৩ জনের মৃত্যু

Padma Sangbad
৪৫

অনলাইন ডেস্ক।
বগুড়ার শেরপুরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের বিদ্যুতের তারে জড়িয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চোরকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাম ক্ষিতিশ মহাতো (৪৫), বুদু মাহতো (৪২) ও পলাশ (৪০)। নিহতরা সবাই চোরকোটা গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চোরকোটা গ্রামের পূজামণ্ডপ সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের তার টানা হয়।

আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে যান ক্ষিতিশ মহাতো, বুদু মাহতো, পলাশ ও বুজন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বুদু মাহতো ও পলাশ।

গুরুতর আহত অবস্থায় ক্ষিতিশ মাহাতোকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন বুজন মাহাতো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১