চুয়াডাঙ্গা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

Padma Sangbad
৮৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন। গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী ও ট্রাস্টের চেয়ারপারসন শেখ হাসিনা চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
ট্রাস্টি বোর্ডের পরিচালনা কমিটি পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপ-কমিটির প্রতিবেদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় নূর-ই-আলম চৌধুরী এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, ফরিদা শেখ, রাদওয়ান মুজিব সিদ্দিক, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক এমপি, রবিউল হাসান অভি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটরসহ ট্রাস্টি সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপডেট : ১০:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪