চুয়াডাঙ্গা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার ভাইয়ের পিটুনিতে প্রেমিক জখম

Padma Sangbad
১৬৪

যশোরে প্রেমিকার বড় ভাইয়ের লাঠির আঘাতে সুমন হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার সুলতানপুর গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে।
আহত সুমন জানান, মামাতো বোনের সাথে তার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক রয়েছে। যা দু’পরিবারই জানে। সকালে মনোহরপুরে তাদের বাড়ি বেড়াতে গেলে মামাতো ভাই বাপ্পি তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার হেমন্ত পোদ্দার জানান, তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।।

আপডেট : ০১:০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪