চুয়াডাঙ্গা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ

Padma Sangbad
১২৭

ফার্মেসিগুলোকে ঔষধ প্রশাসনের কঠোর নির্দেশ, আইন লঙ্ঘনে নেওয়া হবে ব্যবস্থা

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।
দেশব্যাপী অ্যান্টিবায়োটিক ওষুধের অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এখন থেকে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করা যাবে না। এ বিষয়ে দেশের সকল ফার্মেসি ও ওষুধ বিক্রেতাকে নির্দেশনা দিয়ে সতর্ক করেছে অধিদপ্তর।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক একটি সংবেদনশীল ওষুধ। চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ সেবন বা বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাই প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনা অমান্য করে কোনো ফার্মেসি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার ওষুধ প্রতিরোধী জীবাণু (অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স) সৃষ্টি করছে, যা ভবিষ্যতে সাধারণ সংক্রমণের চিকিৎসাকেও জটিল করে তুলতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করা সময়ের দাবি।
এদিকে, ঔষধ প্রশাসন অধিদপ্তর সাধারণ জনগণকে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশের সব ফার্মেসিকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

আপডেট : ০৩:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬