চুয়াডাঙ্গা ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত ও আহত ১৫

Padma Sangbad
১৫৬

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক : ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কানাইপুর নতুন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

তথ্য নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম, পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই নারী ও দুইজন পুরুষ নিহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তিনজন নিহত ও দুই বাসের কমপক্ষে ১৫ জনের মতো আহত হয়েছেন।
নিহতরা হলেন— চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আতিয়ার শেখ (৫৫), নওগাঁর বাদলগাছি উপজেলার বইকুন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সাধনা আক্তার (২৩) এবং বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রনজিত চন্দ্র দাস (৪৮)।
এছাড়া হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ওসি মো. সালাউদ্দিন চৌধুরী আরও জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এক জন নারী ও হাসপাতালে নেওয়ার পর দুই পুরুষ মারা গেছেন। এ দুর্ঘটনায় রয়েল পরিবহনের চালক আলমগীর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে দর্শনা ডিলাক্স বাসের চালকের কোনো খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে তিনি দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।।

আপডেট : ১২:১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫