ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে অদ্য আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় সমাজবিজ্ঞান বিভাগ একাদশ বনাম বিবিএ একাদশের মধ্যকার আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সমাজবিজ্ঞান বিভাগ ৩-০ গেলে জয়লাভ করে।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১ ও চেয়ারম্যান, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার (টোটন), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, চুয়াডাঙ্গাসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, ট্রেজারার, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।।




















