চুয়াডাঙ্গা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে বিতর্ক: ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা-মেক্সিকো

Padma Sangbad
১৪

স্পোর্টস ডেস্ক।।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে ইনফান্তিনো যখন তীব্র সমালোচনার মুখে, তখন দুই দেশের এই সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সম্প্রতি পরিত্যক্ত ওই প্রস্তাবের জেরে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিশ্ব ফুটবলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ তার সভাপতিত্ব নিয়ে ‘বিস্তারিত পর্যালোচনার’ আহ্বান জানানোর পর মেক্সিকোর ফুটবল ফেডারেশন (এফএমএফ) নিজেদের আঞ্চলিক সংস্থার অবস্থানের বিপরীতে গিয়ে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।

বৃহস্পতিবার আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) সর্বসম্মতভাবে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানায়। তবে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, তারা ফিফা বিশ্বকাপসহ অন্যান্য ফিফা প্রতিযোগিতা বর্জনের অবস্থান থেকে সরে আসেনি।

এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) উয়েফা ও কনকাকাফের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

অন্যদিকে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, ২১১ সদস্যের পূর্ণাঙ্গ ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর কোনো উদ্যোগ তারা সমর্থন করবে না।

মেক্সিকোর ফুটবল ফেডারেশনও একই অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে ডাকা কোনো প্রক্রিয়াকে তারা স্বীকৃতি বা অনুমোদন দেবে না।পাশাপাশি ২১১টি সদস্য ফেডারেশনের স্বার্থে ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর নেতৃত্বে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানায় তারা।

মেক্সিকোর ফেডারেশন আরও বলেছে, প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার মাধ্যমে বিশ্ব ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর নেতৃত্বকে তারা সমর্থন করে।

এদিকে চলতি সপ্তাহে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত এক বৈঠকের পর ফিফা জানিয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক ভবিষ্যতের একটি অংশ বিক্রির প্রস্তাবকে ঘিরে তৈরি বিতর্কের জন্য সদস্যদের কাছে তারা দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে ওই প্রস্তাব তৈরির সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো পর্যালোচনার প্রতিশ্রুতিও দিয়েছে ফিফা।

এই বিতর্ক ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়ার সম্ভাবনাকে কিছুটা অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। আগামী মার্চে মরক্কোতে ফিফা কংগ্রেসে নির্বাচন হওয়ার কথা। মাত্র দুই মাস আগেও ইনফান্তিনোর পুনঃর্নির্বাচন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল।

তবে এখনো তার বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো স্পষ্ট প্রার্থী সামনে আসেনি। ফলে সমালোচনা বাড়লেও ইনফান্তিনো এখনো উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছেন। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাও বৃহস্পতিবার তার প্রতি সমর্থন জানিয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইনফান্তিনোকে পাঠানো এক চিঠিতে গত ১০ বছরে ফিফার কার্যক্রমের প্রতি সমর্থন জানায়। সংস্থাটি বলেছে, এই সময়ে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং স্বচ্ছ ও স্থিতিশীল প্রশাসনিক কাঠামোর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে এএফএ স্বীকার করেছে, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি অনিশ্চয়তা তৈরি করেছে এবং এতে ভুলও হয়েছে। তাদের মতে, এখন সামনে এগিয়ে যাওয়ার পথ হলো ফিফার নেতৃত্বে কাজ চালিয়ে যাওয়া এবং আগামী বছরের কংগ্রেসের প্রস্তুতি নেওয়া।

কনমেবলও তাদের বিবৃতিতে কোনো ধরনের আলোচনা ছাড়াই একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে এক দশকেরও বেশি আগে ফিফায় স্বচ্ছতা বাড়াতে যেসব প্রাতিষ্ঠানিক সংস্কার আনা হয়েছিল, সেগুলোর গুরুত্ব তুলে ধরেছে সংস্থাটি।

তবে সব দেশ ইনফান্তিনোর পাশে নেই। ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন সম্প্রতি তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। এর আগে ইংল্যান্ড ও আলবেনিয়ার ফুটবল ফেডারেশনও একই ধরনের অবস্থান নিয়েছিল।

ক্রোয়েশিয়ার ফেডারেশন জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ এবং ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাম্প্রতিক আলোচনার পর নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন এফআইএফপিআরও ইনফান্তিনোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাবকে শুধু প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখছে না। সংগঠনটি একে প্রেসিডেন্টের ক্ষমতার ‘গভীর অপব্যবহার’ বলে মন্তব্য করেছে।

তবে ফিফার দাবি, বাণিজ্যিক স্বত্ব নিয়ে প্রস্তাব তৈরির ক্ষেত্রে নেওয়া সব পদক্ষেপই তাদের বিধিমালা মেনেই করা হয়েছিল। সংস্থাটির মতে, সমস্যাটি ছিল মূলত প্রক্রিয়া ও যোগাযোগের ক্ষেত্রে, প্রশাসনিক বিধি লঙ্ঘনের ক্ষেত্রে নয়।

ফলে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিশ্ব ফুটবলে বিভক্তি স্পষ্ট হয়ে উঠলেও আগামী মার্চের নির্বাচনে তার চতুর্থ মেয়াদে ফেরার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। মেক্সিকো, আর্জেন্টিনা ও আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ ফুটবল শক্তিগুলোর সমর্থন তার অবস্থানকে এখনো যথেষ্ট শক্তিশালী করে রেখেছে।

ফিফা সভাপতিজিয়ান্নি ইনফান্তিনোআর্জেন্টিনর ফুটবল ফেডারেশনমেক্সিকো ফুটবল ফেডারেশনউয়েফা

আপডেট : ০২:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬