শিরোনাম :
ফিলিস্তিনে হামলার ঘটনায় চুয়াডাঙ্গার দর্শনায় জাতীয় পতাকা অর্ধনমিত
Padma Sangbad

মোঃ আব্দুর রহমান অনিক।।
ফিলিস্তিনে ইসরাইলি হামলায় হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনায় সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে ও শোক পালিত হয়েছে। রাষ্ট্রীয় আদেশে এই শোক পালন করা হয়। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সকাল থেকেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এছাড়াও গাজায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে গভীর শোক প্রকাশ হয়।

গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরাইলের হামলায় ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১টিই শিশু বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় ।।






















