চুয়াডাঙ্গা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে লটারির নামে জুয়া, যশোরে র‍্যাবের অভিযানে আটক ৮

Padma Sangbad
১৩১

যশোর প্রতিনিধি।।
ফেসবুক লাইভে লটারির নামে স্ক্র্যাচ কার্ড বিক্রি করে জুয়া পরিচালনার অভিযোগে আটজনকে আটক করেছে র‍্যাব-৬-এর যশোর ক্যাম্পের সদস্যরা। সোমবার বিকেলে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে শাহীন আলম (২৭), শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে বাপ্পী হোসেন (২৫), একই উপজেলার মিন্দিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২২), কালীগঞ্জের শিবপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে সোহেল রানা (২৬), একই গ্রামের হোসেন গাজীর ছেলে শরিফুল ইসলাম (২৪), সালাম সরদারের ছেলে ফয়সাল হোসেন (২৩), মলেঙ্গা গ্রামের আব্দার রহমানের ছেলে নাজমুল হোসেন (২১) এবং মরাগাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে মিলন (২৫)।

র‍্যাবের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন এবং জুয়া পরিচালনায় ব্যবহৃত স্ক্র্যাচ কার্ড উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ. টি. এম. ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিরা মূলত প্রবাসীদের লক্ষ্য করে ফেসবুক লাইভে স্ক্র্যাচ কার্ড বিক্রি করতেন। এসব কার্ড কিনলে ভাগ্যের ওপর নির্ভর করে নগদ টাকা ও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার প্রলোভন দেখানো হতো।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, এই পদ্ধতিতে অনেক সাধারণ মানুষ স্ক্র্যাচ কার্ড কিনে প্রতারণার শিকার হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে চক্রটির অনলাইন জুয়ার সঙ্গেও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আপডেট : ০১:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬