চুয়াডাঙ্গা ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

Padma Sangbad

স্পোর্টস ডেস্ক।।

তৃতীয়বারের চেষ্টাতেও স্পেনের বাধা পেরোতে পারল না ফ্রান্স। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।

ম্যাচের প্রথমার্ধে লামিন ইয়ামালের ওপর ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। এ সময় বড় ধাক্কা খায় ফ্রান্স, পিঠের চোটে ম্যাচের ৩০তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন রক্ষণের গুরুত্বপূর্ণ খেলোয়াড় উইলিয়াম সালিবা।

বিরতির পর দ্বিতীয়ার্ধে ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ একাধিক পরিবর্তন আনলেও ম্যাচের চিত্র বদলাতে পারেননি। দারুণ এক দলীয় আক্রমণ থেকে পেদ্রো পরো দ্বিতীয় গোলটি করে স্পেনকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। পুরো মাঠজুড়ে স্পেনের চাপ এবং গোলরক্ষক উনাই সিমনের একের পর এক গুরুত্বপূর্ণ সেভে হতাশ হতে থাকে ফ্রান্স।

এই জয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিতে ইতালির সমতায় পৌঁছেছে স্পেন। একই সঙ্গে ইউরো ২০২৪ ও ২০২৫ নেশন্স লিগের পর বিশ্বকাপ সেমিফাইনালেও ফ্রান্সকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল তারা।

আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিতব্য ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্স আগামী শনিবার ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে।

আপডেট : ০৩:৩২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬