চুয়াডাঙ্গা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

Padma Sangbad
৫৭

অনলাইন ডেস্ক।।
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস হয়েছে। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে সুরক্ষা দিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জোরালো সমর্থনে আইনটি পাশ হয়। খবরএএফপির।

সোমবার রাতে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে দীর্ঘ পর্যালোচনার পর বিলটি ভোটে তোলা হয়। এতে ১৩০ জন সদস্য বিলের পক্ষে ভোট দেন এবং ২১ জন বিপক্ষে ভোট দেন। বিলটি ফ্রান্সের উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।

এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ এই ভোটকে ফরাসি শিশু ও কিশোরদের সুরক্ষায় ‘একটি বড় পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

এই আইন অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার পাশাপাশি উচ্চবিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এর আগে গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় দেশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নিল ফ্রান্স।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার যত বেড়েছে, ততই উদ্বেগ তৈরি হয়েছে। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলছে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি করছে।

আপডেট : ১১:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬