চুয়াডাঙ্গা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Padma Sangbad
১১৯

অনলাইন ডেস্ক।।

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ভূমি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদ উদ্দিন চামরুল ইউনিয়েনের কোলগ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ও চামরুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও কৃষিবিষয়ক সম্পাদক।

থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও হামলার ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ফরিদকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ০৮:২৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬