চুয়াডাঙ্গা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

Padma Sangbad
৬

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় পৃথক দুটি হত্যা মামলায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২ (এসআরবি-১২)।

র‍্যাব জানায়, গত রোববার (৪ অক্টোবর) দিনগত রাত সোয়া দুইটার দিকে বগুড়া শহরের নিশিন্দারা মণ্ডলাপাড়া এলাকার রেজা হাসানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মোকছেদুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আসাদুজ্জামান মারুফকে (২১) গ্রেপ্তার করা হয়। সে নিশিন্দারা এলাকার মো. আব্দুল কাশেমের ছেলে। গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, আজ সোমবার (৫ অক্টোবর) ভোর চারটার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর মধ্য তেজোপাতা এলাকায় পাপুল মণ্ডলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার ১৪ নম্বর এজাহারনামীয় আসামি মো. আব্দুল কুদ্দুসকে (৩৬) গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার মৃত কোরবান ফকিরের ছেলে। তাকেও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আপডেট : ০৪:৫৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬