চুয়াডাঙ্গা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও একহাজার ৩৩০টি পরিবার

Padma Sangbad
৭৫

জেলায় ‘মুজিববর্ষ’ উপলক্ষে চতুর্থ পর্যায়ে আরো একহাজার ৩৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেতে যাচ্ছে।
এ নিয়ে জেলায় মোট চারহাজার ৯২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়স্থল নিশ্চিত করা হয়েছে।
আজ রোববার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, চতুর্থ পর্যায়ে জেলার দশটি উপজেলায় একহাজার ৩৩০টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২০১টি, আদমদীঘিতে ৮৪টি, ধুনটে ২৮টি, গাবতলীতে ৭০টি, কাহালুতে ১০টি, সারিয়াকান্দিতে ৪১৭টি, শাজাহানপুরে ৭৭টি, শেরপুরে ১৭১টি, শিবগঞ্জে ১১৫টি এবং সোনাতলায় ১৫৭টি ঘর দেয়া হবে৷
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ বগুড়ার একহাজার ৩৩০টিসহ সারাদেশে মোট ৩৯ হাজার ৩৬৫টি ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, সিনিয়র সহকারী কমিশনার নুরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিএফইউজে’র নির্বাহী সদস্য আখতাজ্জামান প্রমুখ ছিলেন।

আপডেট : ১২:৩৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩