চুয়াডাঙ্গা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া কারাগারে মাদক মামলার হাজতি আসামির মৃত্যু

Padma Sangbad
২১

বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলা কারাগারে আব্দুল মালেক (৫২) নামের এক হাজতি আসামি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার (৫ অক্টোবর) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত আব্দুল মালেক বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি একটি মাদক মামলার বিচারাধীন আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। গত ১৯ সেপ্টেম্বর মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বগুড়া জেলা কারাগারে আসেন।

জেল সুপার মো. আসাদুর রহমান জানান, সোমবার দুপুরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এবং রক্তবমি করলে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপডেট : ০৫:০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬