চুয়াডাঙ্গা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে আ’লীগ নেতার মোনাজাত!

Padma Sangbad
১০১

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।

রাজশাহীর বাগমারা উপজেলায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানানোর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে সেই মোনাজাতে সবাইকে আমিন বলতেও শোনা যায়।

উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে ওই মোনাজাত করা হয়। সে সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আর এ মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। মোনাজাতের ওই মুহুর্তে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদসহ উপস্থিত সবাইকে আমিন বলতে শোনা যায়।

এ সংক্রান্ত একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৬ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মোনাজাতে আবদুর রাজ্জাক বলেছেন-

ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ভিডিওতে মোনাজাতে আবদুর রাজ্জাক বলেন- ‘মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করে দিও আল্লাহ। ’ এ সময় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদসহ উপস্থিত সবাইকে আমিন বলতে শোনা যায়।

তবে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ দাবি করেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এটি হয়েছে। পরে তা সংশোধন করে নেওয়া হয়েছিল।

আপডেট : ০৪:৩২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১