চুয়াডাঙ্গা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে ফিশিং বোট ডুবে গেছে: উদ্ধার ৪ লাশ

Padma Sangbad
১৩০

অনলাইন ডেস্ক।
বঙ্গোপসাগরে এফভি যানযাবিল নামে মাছ ধরার একটি জাহাজ ডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
দুপুর ২টা পর্যন্ত এসব লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডুবে যাওয়া জাহাজের মালিক মোহাম্মদ আলী।
জাহাজের মালিক ও কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সকালে হঠাৎ ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে জাহাজটি ডুবে যায় বলে খবর আসে। এক সপ্তাহ আগে জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে সাগরে গিয়েছিল। ওই জাহাজে ২৬ জন ছিলেন।
কোস্টগার্ডের ঢাকা অফিসের মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, মাছ ধরার জাহাজ ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আপডেট : ১১:১২:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১