শিরোনাম :
বছর ঘুরে রমজান এলো
Padma Sangbad

মোঃ লাবলু হোসেন।।
বছর ঘুরে রমজান এলো
নিয়ে তিরিশ রোজা
নতুন করে জীবন গড়ি
মুছি পাপের বোঝা।।
অতীত দিনের গুনাহ আজ
আছে যতো জমা,
রমজানের এই-মাস পেয়েছি
চাইবো সবে ক্ষমা।।
এসো মমিন শপথ করি
মন্দ আছে যতো
আলোর পথে চলবো সবে
মাথা করি নতো।
ইবাদতের মাস পেয়েছি
থাকবো সবে রোজা,
শয়তানেরই ধোঁকা থেকে
চলবো পথে সোজা ।।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি
করবোনা ভুল কভু,
গুনাহেরি খাতা যতো
মুছে দিও প্রভু ।।






















