চুয়াডাঙ্গা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বড়শলুয়া চিত্রা নদীতে মোবাইল কোর্টের অভিযান ১ হাজার ৩শ মিটার চায়না দুয়ারী জাল জব্দ, দুই জেলেকে জরিমানা

Padma Sangbad
১১

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি নদীতে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ হাজার ৩শ মিটার জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে দুই জেলেকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তিতুদহ ইউনিয়নের বড়শুলিয়া এলাকায় চিত্রা নদীর সংযোগ সেতুর নিচ থেকে ৪শ মিটার এবং পদ্মবিলা ইউনিয়নের বুইচিতলা এলাকায় নবগঙ্গা নদীর সংযোগ সেতুর নিচ থেকে ৯শ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
অভিযানকালে অবৈধ জাল ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছ আহরণের দায়ে পদ্মবিলা ইউনিয়নের পিজরখালী গ্রামের উজ্জল ও আয়ুব আলীকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

আপডেট : ১২:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬