চুয়াডাঙ্গা ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার তিনজন আটক

Padma Sangbad
১৩১

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এসকাফ ফেন্সিড্রিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত ৯টার দিকে পিন্ডিরা গ্রামের সিয়ামের ভাই-বোন ট্রেডার্সের টিনের দোকানে দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় পাওয়া যায়, তারা হলেন—পিন্ডিরা গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুল মালেক মিল্টন (৪০) এবং জগন্নাথপুর গ্রামের নুরুল সর্দারের ছেলে আল আমিন (৩৩)।

তল্লাশির সময় আল আমিনের হেফাজতে থাকা দুই বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আল আমিন দাবি করেন, উদ্ধার হওয়া মাদক দোকানের মালিক আব্দুল মালেক মিল্টনের। তার আরও মাদক শরিফুলের দোকানে রাখা আছে বলে জানান তিনি।

এরপর জিয়ল গ্রামের কসিমুদ্দিনের ছেলে শরিফুল (৩৮) এর ফ্লেক্সিলোডের দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে আরও তিন বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শরিফুল জানান, উদ্ধার হওয়া মাদক আব্দুল মালেকের। তিনি মাদকগুলো তার কাছে রেখে যেতেন এবং ক্রেতা পেলে বিক্রি করে টাকা আব্দুল মালেকের কাছে দিতেন। শরিফুল আরও জানান, আব্দুল মালেকের বাড়িতে আরও মাদক রয়েছে।

পরে আব্দুল মালেকের বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির পেছনে একটি গর্তের ভেতর প্লাস্টিকের ব্যাগে রাখা আরও পাঁচ বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় আল আমিনের কাছ থেকে মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার আব্দুল মালেক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপডেট : ০৯:৫২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬