চুয়াডাঙ্গা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদলিজনিত কারণে দর্শনা পৌর প্রশাসক শাহীন আলমকে বিদায়ী সংবর্ধনা

Padma Sangbad
৩৩

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।

খুব অল্প সময়ের মধ্যেই দর্শনা পৌরসভার সর্বস্তরের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আলম। মাত্র ৯ মাসের সংক্ষিপ্ত কার্যকালেই পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করা, দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন ও প্রায় ২৫ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের মতো সাহসী পদক্ষেপ নিয়ে তিনি পৌরসভার রূপকার হিসেবে পরিচিতি লাভ করেন।

রাজশাহী বিভাগে বদলিজনিত কারণে আজ সোমবার দুপুর ১২টায় দর্শনা পৌরসভার প্রশাসনিক কার্যালয়ে তাকে এক আবেগঘন বিদ সংবর্ধনা জানানো হয়। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে দর্শনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাজেদুল আলম বলেন, আমি দীর্ঘকাল বিভিন্ন পৌরসভায় দায়িত্ব পালন করেছি। তবে শাহীন আলম স্যার যেভাবে অল্প সময়ে পৌরবাসীকে আপন করে সেবা দিয়েছেন, তা সত্যিই কল্পনার অতীত। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জবাবদিহিতা ও দায়িত্ববোধ তৈরি করা, সৎ ও নীতিবান জীবনযাপনের পরামর্শ দেওয়া এবং নানা প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে কীভাবে কাজ করতে হয় তিনি আমাদের তার অসংখ্য দৃষ্টান্ত শিখিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মুকুল হোসেন, পৌরসভার প্রধান সহকারী শাহ আলম শাহ, হিসাবরক্ষক আরেফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, সহকারী কর আদায়কারী গোলাম কিবরিয়া এবং কনজারভেশন ইন্সপেক্টর মোমিনুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

আপডেট : ১১:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬