চুয়াডাঙ্গা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা

Padma Sangbad
৬৬

সরকারের পাশাপাশি দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দলগুলোর একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান আমাদের সময়কে বলেন, দলের সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাসহ বন্যাকবলিত এলাকার মানুষদের পাশে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে যেভাবে পারছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ভারতের ত্রিপুরা ধলাই জেলার গোমতি নদীর ওপর থাকা ডুম্বুর বাঁধের গেইট খুলে দেওয়ায় এ পর্যন্ত দেশের ১০ জেলার ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত। নতুন নতুন আরও এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলাকার বাড়িঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবকিছু বন্যার পানিতে তলিয়ে গেছে। মাছের ঘের, জমির ফসল, তরিতরকারী, ফলের বাগান পানিতে তলিয়ে গেছে। অসংখ্য গবাদি পশু, হাঁস-মুরগি বানের পানিতে ভেসে গেছে। গৃহপালিত পশু-পাখি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চাল ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে মানবেতর জীবন-যাপন করছেন বন্যাকবলিত এলাকার মানুষ।

এই অবস্থায় গতকাল বুধবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত এলাকার মানুষ ও গবাধিপশু উদ্ধার এবং ত্রাণ কাজে নেমে পড়েছে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা।

চলমান বন্যাপরিস্থিতিতে করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। বৈঠকে ক্ষতিগ্রস্তদের পাশে আরও জোরালোভাবে মাঠে নামার সিদ্ধান্ত হয়। সিনিয়র নেতাদেরও সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির গুলশান কার্যালয়ে সূত্রে জানা যায়, আগামীকাল শুক্রবার বিকেলে কুমিল্লায় যাচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং পরের দিন শনিবার নোয়াখালী ও লক্ষ্মীপুর যাবেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ ছাত্রদলের

বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে গতকালই নেমে পড়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আগের দিন নেতাকর্মীদের প্রতি ১০ জরুরি নির্দেশনা দেয় ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সার্বিকভাবে পুরো বিষয়টি সমন্বয় করছেন।

জামায়াতে ইসলামী

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন বন্যাদুর্গত পরিদর্শন এবং বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

গণতন্ত্র মঞ্চ

সর্বাত্মক সহযোগিতা নিয়ে বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোই হবে এমূহুর্তে সরকারের সর্বাগ্রাধিকার কাজ বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। গতকাল এক সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের বড় এক অংশের মানুষ বন্যাক্রান্ত হয়েছে। ভারী বৃষ্টির আভাস অনুযায়ী এর মাত্রা, বিস্তৃতি বাড়তে পারে আরও। এ-মুহূর্তে প্রয়োজন আমাদের সতর্কতা, প্রস্তুতি, আর আমাদের সবকিছু নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। সর্বাত্মক সহযোগিতা নিয়ে বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোই হতে হবে এখন সরকারের সর্বাগ্রাধিকার কাজ। দুর্গম এলাকায়ও কেউ যেন পর্যাপ্ত সহায়তার বাইরে না থাকেন সেজন্য সেনাবাহিনীসহ প্রশিক্ষণপ্রাপ্ত মানুষদের, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হবে।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

আপডেট : ১২:২৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪