বরিশালের বাকেরগঞ্জে এসসিএমএফপি’র যুব উৎসব অনুষ্ঠিত

মোঃ রুবেল আহমেদ,বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশান দিনব্যাপী যুব উৎসব ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সময় বরিশালের বাকেরগঞ্জে যুবউৎসব উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৫নং দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাকেরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ নাসির উদ্দিন, মোঃ বেলায়েত হোসেন (এসসিএমএফপি) সহ প্রমুখ।
যুব উৎসবের আলোচনা সভা শেষে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।।




















