চুয়াডাঙ্গা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য শোভাযাত্রা,কেক কেটে চুয়াডাঙ্গায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Padma Sangbad
৯৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
জমজমাট আয়োজনে চুয়াডাঙ্গায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২০ বছরের পদার্পন উদযাপন আয়োজন করা হয়েছে।
সাফল্যের সঙ্গে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।
এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা, কবিতা পরিবেশিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় চুয়ডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদেরকে সাথে নিয়ে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুলইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন । পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম প্রধান অতিথি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার বিশেষ অতিথির বক্তব্য রাখেন । সিনিয়র সাংবাদিক শাহ আলম সনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক সম্পাদক আজাদ মালিতা, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন জোয়ার্দ্দার , জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী শহিদুল ইসলাম শাহান বক্তব্য রাখেন।
আলোচনা শেষে মিজানুর রহমান মিনু ,সারা সুহানা ও নুসরাত জাহান মিম কবিতা আবৃত্তি করেন ।।

আপডেট : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২