চুয়াডাঙ্গা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অপেক্ষায় সামিত

Padma Sangbad
৯০

গেল মাসে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরীর অভিষেক হওয়ার পর থেকেই দেশের ফুটবলের দিগন্তে উঠেছে নতুন সূর্য। এবার দেশের ফুটবলে আরো একজন বংশোদ্ভূত হাইপ্রোফাইল ফুটবলারের আগমন হতে যাচ্ছে। তিনি হলেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম।
সোম ও মা নন্দিতা সোম সিলেট অঞ্চল থেকে কানাডায় প্রবাসী হন। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা সামিতের। খেলেছেন দেশটির হয়ে আন্তর্জাতিক ম্যাচও। তবে সেটি পাঁচ বছর আগের ঘটনা। তবে তিনি বর্তমানে বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন। সব কিছু ঠিক থাকলে বাবা-মায়ের সূত্রে সামিত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে।
এর আগে ২০১৬ সাল থেকে কানাডার হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন সামিত। পরে ২০২০ সালে দলটির মূল দলের হয়ে আন্তর্জাতিক অভিষেকও হয় তার। সব মিলিয়ে কানাডার হয়ে খেলেছেন দুইটি ম্যাচ। তারপর আর কানাডিয়ান জার্সিতে তাকে দেখা যায়নি। বর্তমানে কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলছেন। পাশাপাশি এখন বাংলাদেশের হয়ে খেলার জন্য সম্মতি জানিয়েছেন। লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে তার খেলার জন্য ফিফার পক্ষ থেকেও খুব বেশি ঝামেলা হবে না মনে করছেন বাফুফের সহসভাপতি। বলেন, লিগ্যাল কোনো জটিলতা নেই। তবে সঠিক প্রক্রিয়ায় এগোতে হবে। এক্ষেত্রে দু’টি ধাপ রয়েছেন। প্রথমত আমাদের দেশে উনার জন্মনিবন্ধন, পাসপোর্ট যেটা আমার বিশ্বাস সকলের সহায়তায় খুব তাড়াতাড়ি করতে পারব। আরেকটা যেটা ধাপ সেটা ফিফার ওপরে।
বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী ম্যাচ আগামী জুনে। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিংগাপুরের বিপক্ষে ১০ জুন। ঐ ম্যাচে দেশের মাটিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর। এই ম্যাচের আগেই সেই সামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে।

আপডেট : ১১:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫