চুয়াডাঙ্গা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে এসেছেন চান্দিকা হাথুরুসিংহে

Padma Sangbad
৫৯

বাংলাদেশে এসে পৌঁছেছেন চান্দিকা হাথুরুসিংহে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৬ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন এই লঙ্কান। তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন হাথুরু।

জানা গেছে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে একটি হোটেলে বাকি কোচিং স্টাফদের নিয়ে আলোচনায় বসবেন হাথুরু, সেখানে থাকতে পারেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। এরপর দিন থেকে মাঠে দেখা যাবে হাথুরুকে।

এছাড়া বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচেও থাকবেন তিনি। এই ম্যাচের পর ইংল্যান্ড সিরিজের ওয়ানডের জন্য ১৪ সদস্যের স্কোয়াডে যুক্ত হবেন আরও একজন।

২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নেন চান্দিকা হাথুরুসিংহ। ২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তার অধীনে বিশ্বকাপের কোয়ার্টার, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসহ বেশ ভালো সাফল্য পেয়েছিলো বাংলাদেশ।

আপডেট : ১১:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩