চুয়াডাঙ্গা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ

Padma Sangbad
১৫৮

রাষ্ট্র সংস্কারের জন্য আগে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে নিজের সংস্কার প্রয়োজন। সেই কাজটি জামায়াত করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। আজ শুক্রবার রাজধানীর হাজারীবাগ পূর্ব থানা জামায়াতে ইসলামীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এসব কথা বলেন তিনি।

ড. মাসুদ বলেন, ‘সোনার বাংলার জন্য আগে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ তৈরি করতে জামায়াতে ইসলামী কাজ করছে। নৈতিকতা, আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরি করার সেরা সংগঠন জামায়াত।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না, জামায়াতে ইসলামী আন্দোলন করে ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। একটি চক্র রয়েছে যারা প্রচার করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিমুক্ত বাংলাদেশ হবে।’

বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব হবে না।’

ড. মাসুদ বলেন বলেন, ‘জামায়াতে ইসলামী মনে করে এখন মহাসমাবেশ করার সময় নয়, এখন ছাত্র-আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং আহত ভাই-বোনদের চিকিৎসাসহ সার্বিক খোঁজ-খবর রাখতে হবে। আর জামায়াতে ইসলামী সেটাই করছে।’

আপডেট : ১১:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪