চুয়াডাঙ্গা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দ

Padma Sangbad
১৯৪

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক : ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।
তিনি বলেন, গত ২০২১-২২ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিল ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা। যা সংশোধিত বাজেটে কমে দাঁড়ায় ৩৭ হাজার ৫৩৩ কোটি টাকা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা সর্ভিসের জন্য ৩৮ হাজার ৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ৩৬ হাজার ১৫৬ কোটি এবং উন্নয়ন খাতে ১ হাজার ৮৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।
এছাড়া অন্যান্য সার্ভিসের পরিচালন খাতে ১ হাজার ৯০৯ কোটি টাকা এবং সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন খাতে ৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আপডেট : ০১:১৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২