চুয়াডাঙ্গা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ব্রাশ ফায়ারে যুবলীগ কর্মী খুন

Padma Sangbad
১০২

অনলাইন ডেস্ক।
বান্দরবানের বাঘমারায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মংসিং উ মারমার (৩৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চিংক্যউপাড়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়ির পার্শ্ববর্তী এলাকায় গুলি করে মংসিং উ মারমা (৩৮) নামে একজনকে হত্যা করেছে। তিনি জামছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এ সময় পাড়াবাসীদের মধ্যে ভীতি ছড়াতে আরও কয়েক রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যক্তি জামছড়ি যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আধিপত্য বিস্তারে জেরে এ হত্যাকাণ্ড।
স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাজনীর সঙ্গে এক সময় সম্পৃক্ত ছিল। নতুন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলে। হত্যাকাণ্ডের সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএসের সশস্ত্র শাখার সদস্যরা জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গেছেন। তারা ফিরলে প্রকৃত বিষয় জানা যাবে।

আপডেট : ০৭:১৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০