চুয়াডাঙ্গা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বালুবাহী ট্রাকের চাপায় এক এএসআই নিহত, আরেকজন আহত

Padma Sangbad
১০৪

অনলাইন ডেস্ক।।
সিলেটের জৈন্তাপুরে দায়িত্ব পালনকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপসহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক এএসআই আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান থানার বিভিন্ন তদন্ত কার্যক্রম, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের দিকে রওনা হন। পথে ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের টেংরা বারাইকান্দি এলাকায় এসএসকেএস ক্লিনিকের সামনে পৌঁছালে সিলেটগামী একটি বালুবাহী ট্রাক (রেজি: চট্ট মেট্রো-ট-১২-০৯৯২) পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে এএসআই আতিকুর রহমান গুরুতর আহত হন এবং এএসআই সোহেল রানা সামান্য আহত হন।

খবর পেয়ে জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনিসহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে এএসআই আতিকুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি মারা যান।

নিহত এএসআই আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সালকে (২১) ট্রাকসহ আটক করেছে পুলিশ। আটক দুজন যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট : ০১:০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬