চুয়াডাঙ্গা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি মুজিব কর্নার উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী

Padma Sangbad
৪১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনও বাধা দেয়নি, কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেণ, গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে তা কঠোরভাবে দমন করবে নিরাপত্তাবাহিনী।

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার স্মৃতি ধারণ ও প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর স্মৃতি পৌঁছে দেওয়ার উদ্দেশে ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘মুজিব কর্নার’ স্থাপন করে ডিএমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপডেট : ০৩:২৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩