চুয়াডাঙ্গা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন?

Padma Sangbad
১৪১

অনলাইন ডেস্ক।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক না পেলে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ বাতিল করতে হবে—দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, ভাই, আমরা তো তোমাদের মার্কাতে কোনো বাধা দেইনি। কোন প্রতীক তোমাদের দেওয়া হবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। তাহলে বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন?

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য প্রতীক। সারাদেশে এই প্রতীকের পক্ষে স্লোগান উঠেছে। এটিকে আটকে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করছে তারা বাধ্য হবে পিছু হটতে।

তিনি আরও বলেন, যতই সংস্কার বা কৌশল করি, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয়।

এর আগের দিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) শাপলা প্রতীক ইস্যুতে এনসিপি নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের সামনে দুটো পথ খোলা আছে—হয় আমাদের শাপলা প্রতীক দিতে হবে, নয়তো প্রতীকের তালিকা থেকে ধানের শীষ ও সোনালি আঁশ বাদ দিতে হবে।

তিনি আরও দাবি করেন, শাপলা প্রতীক পাওয়া নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি আমরা পাবো, এবং এর ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।

আপডেট : ১১:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫