চুয়াডাঙ্গা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে ব্যাংক দখলের চক্রান্তের অভিযোগ এনসিপি নেতা হাসনাতের

Padma Sangbad
৭

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
আওয়ামী শাসনমলে সৃষ্ট অলিগার্কিক ধারায় ব্যাংক খাতের নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের অনুগত গোষ্ঠীর হাতে তুলে দিতে বিএনপি সরকার নীতিগত পরিবর্তন আনছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ গুরুতর অভিযোগ তোলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, ব্যাংক খাতকে একক পরিবারের জিম্মিদশা থেকে মুক্ত রাখতে অতীতে একই পরিবার থেকে সর্বোচ্চ ২ জন পরিচালক এবং টানা ৬ বছরের মেয়াদ নির্ধারণের নিয়ম ছিল। তবে বিগত আওয়ামী সরকার তা শিথিল করে পরিবারের সদস্য সংখ্যা ও মেয়াদ বাড়িয়ে ব্যাংকিং খাতকে সংকটে ফেলে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একটি স্বাধীন ও শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠনের সংস্কার প্রস্তাব করা হয়েছিল, যেখানে পরিচালক পদের মেয়াদ কমানোসহ খেলাপি ঋণ সংক্রান্ত কঠোর বিধিনিষেধের সুপারিশ ছিল।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসেই আহসান এইচ মনসুরকে গভর্নরের পদ থেকে সরিয়ে সেখানে একজন ব্যবসায়ীকে নিয়োগ দিয়েছে এবং অর্থমন্ত্রী হিসেবেও ব্যবসায়ীকে বসানো হয়েছে। বর্তমানে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক মিলে অলিগার্ক ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে পরিচালকের মেয়াদ বাড়ানো, একই পরিবার থেকে ৩ জন পরিচালক রাখা এবং খেলাপি ঋণের পর পুনর্নিয়োগের সময়সীমা কমানোর পাঁতারা করছে।
আমানতকারীদের অর্থ রক্ষায় সতর্কবার্তা দিয়ে হাসনাত বলেন, ব্যাংক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়। সংস্কারমূলক পদক্ষেপ ভেস্তে গেলে ফ্যাসিবাদের মতো বিএনপি-ঘনিষ্ঠ নতুন অলিগার্করা দেশের আর্থিক খাত গ্রাস করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আপডেট : ১২:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬