চুয়াডাঙ্গা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি পাগল হয়ে বেপরোয়া আচরণ করছে: কাদের

Padma Sangbad
৪৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাগল হয়ে গেছে, এখন তারা বেপরোয়া আচরণ করছে। ১০ ডিসেম্বর টার্গেট মিস করেছে- কোয়ার্টার ফাইনালে আমরাই গোল দিয়েছি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সেমিফাইনালেও আমরা গোল করবো; ফাইনালেও আমরাই জিতবো। ফাইনাল খেলা মানে আগামীর নির্বাচন, সেখানে আমরা জিতবোই। কক্সবাজার তৈরি হোন, খেলা হবে।

তিনি বলেন, দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ করেছেন তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলদের যেন দলে স্থান দেওয়া না হয়।

দলের নেতাদের সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের নেতারা কে কী করেন দেশের মানুষ সব জানে। ক্ষমতায় আছেন বলে মানুষ কিছু বলে না। দলের নাম ভাঙিয়ে যেন কেউ অপকর্ম না করে, দলের বদনাম হয় এমন কোনো কাজ যেন কেউ না করে।

তিনি বলেন, ৭৫-এ বঙ্গবন্ধু সপরিবারে হত্যার শিকার না হলে পরে জিয়াউর রহমানকে হত্যা করতে কেউ সাহস পেত না। আওয়ামী লীগই একমাত্র এদেশে ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে, যা অন্য কোনো দল করেনি। শেখ হাসিনার হাতেই দেশ এগোচ্ছে। উন্নয়নশীল দেশে এগিয়েছে বাংলাদেশ। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে চলছে।

বক্তব্যের শুরুতে জেলা আওয়ামী লীগের কমিটি কাউন্সিলের মাধ্যমে না হয়ে কেন্দ্র থেকে ঘোষণা করার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের জাতীয় সম্মেলনের আগে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

আপডেট : ০৪:৪৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২