চুয়াডাঙ্গা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল

Padma Sangbad
৮১

অনলাইন ডেস্ক।।
নানা জল্পনা-কল্পনার পর বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। সেই দলে নেই তামিম ইকবাল। এ নিয়ে আলোচনার মধ্যেই আজ বুধবার ভারতের উদ্দেশে রওনা হচ্ছে টাইগাররা। বিকেল ৪টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভারতের গোহাটিতে যাবে তারা।

এর আগে দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের জার্সি পরে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফটোসেশন হতে পারে। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে আগাম কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপগামী দলের কোনো অফিসিয়াল প্রেসমিট হচ্ছে না এবার।

ভারতে পৌঁছে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে টাইগাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।

সেখান থেকে বাংলাদেশ দল চলে যাবে ধর্মশালায়। অক্টোবরের ৭ তারিখ সেখানেই আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ।

বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের পরিবর্তে লিটন দাসের সঙ্গী হিসেবে আছেন তানজিদ তামিম। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মেহেদি ও নাসুম আহমেদ। দলে আছেন পাঁচ পেসার। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

এদিকে বাংলাদেশ দল ভারতে চলে গেলেও নাটকীয়তার ইতি ঘটছে না। বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে জায়গা না পাওয়া তামিম ইকবাল নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, জাতীয় দল ভারতে যাওয়ার পরেই বিগত কয়েকদিনের ঘটনা নিয়ে ভিডিও বার্তা প্রকাশ করবেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে তামিম বলেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব।।

আপডেট : ০৮:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩