চুয়াডাঙ্গা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির কড়া অবস্থানে পিছু হটল বিএসএফ, সীমান্তের খুঁটি অপসারণ

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটি তুলে নিতে বাধ্য হয় তারা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) সকালে বিএসএফের একটি দল কুচলিবাড়ী কলসির মুখ সীমান্ত এলাকায় সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনে নিয়মবহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসামাত্র তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয়।

বিজিবির কড়া জবাবের মুখে পরিস্থিতি সামাল দিতে না পেরে বিএসএফ সদস্যরা ভুল স্বীকার করে দ্রুত খুঁটিগুলো তুলে নিয়ে যান।

স্থানীয়রা জানান, বিজিবির এই দ্রুত ও সাহসী পদক্ষেপে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যেকোনো উসকানি বা অনুপ্রবেশ ঠেকাতে কুচলিবাড়ী সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে বিএসএফ প্রায়ই এ ধরনের খুঁটি স্থাপনের চেষ্টা করে। বিজিবির কড়া প্রতিবাদের মুখে প্রতিবারই তারা খুঁটি অপসারণ করতে বাধ্য হয়। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।।

আপডেট : ১১:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬