চুয়াডাঙ্গা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: যশোরে ডিবির অভিযানে ৩ ভুয়া সদস্য গ্রেপ্তার, উদ্ধার সরকারি পোশাক-হাতকড়াসহ সরঞ্জাম

Padma Sangbad
২৩

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।
যশোরে বিজিবি সদস্য পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিন ভুয়া বিজিবি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিজিবির সরকারি পোশাক, হাতকড়া, ওয়্যারলেস সেটসহ ডাকাতি ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ২০২৬ রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল যশোর কোতোয়ালী মডেল থানার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা এলাকায় রবীন্দ্রনাথ রাহার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বাড়ির মালিক, নিচতলার ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দরজায় কড়া নাড়া হলে এক ব্যক্তি দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরে আরও দুই ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারাও নিজেদের বিজিবির সদস্য দাবি করেন। তবে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন এবং পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা প্রকৃতপক্ষে বিজিবির সদস্য নন। বরং বিজিবির সরকারি পোশাক ব্যবহার করে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
পরে তাদের কক্ষ তল্লাশি করে মো. উজ্জ্বল হোসেনের শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি কালো রঙের ওয়্যারলেস সেট, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার যন্ত্র এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মো. উজ্জ্বল হোসেন (৩০), পিতা: আবুল কাশেম, সাং- গোগা গাজীপাড়া, শার্শা, যশোর।
২. মো. আনারুল ইসলাম (৩২), পিতা: কাশেম আলী, সাং- হরিশচন্দনপুর পূর্বপাড়া, গোগা, শার্শা, যশোর।
৩. মো. তোফাজ্জেল হোসেন (৩০), পিতা: গোলাম মোস্তফা, সাং- হরিশচন্দনপুর পূর্বপাড়া, গোগা, শার্শা, যশোর।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
উদ্ধারকৃত আলামত:
১ সেট বিজিবির সরকারি পোশাক
২টি স্টিলের হাতকড়া
২টি ওয়্যারলেস সেট
১টি স্টিলের চাইনিজ কুড়াল
২টি কাটারি
১টি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন
১টি তালা কাটার মেশিন
১টি হ্যাকসো ব্লেড
১টি তালা কাটার যন্ত্র
১টি নোজ প্লাস।

আপডেট : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬