চুয়াডাঙ্গা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞান মেলায় মেহেরপুরের শিক্ষার্থীদের প্রযুক্তি উদ্ভাবন

Padma Sangbad
১১৫

মেহেরপুর সংবাদদাতা।।

দেশের ভবিষ্যৎ বিজ্ঞানীরা এবার মাঠে নেমেছে হাতে-কলমে। মেহেরপুরে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত দুই দিনের বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তুলে ধরেছে তাদের সৃজনশীল উদ্ভাবন।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা প্রশাসন এটি আয়োজন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়।

প্রদর্শনীতে স্থান পেয়েছে স্বয়ংক্রিয় কৃষি গবেষণা কেন্দ্র, কৃষি সম্প্রসারণে প্রযুক্তির ব্যবহার, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কারখানার কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের ফিল্টার প্রযুক্তিসহ একাধিক উদ্ভাবনী প্রকল্প।

মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রাণী রায়। সভাপতির দায়িত্বে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনমুখী মানসিকতাই পারে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে।

প্রদর্শনী ঘুরে দেখেন আগত দর্শনার্থীরা, যারা শিক্ষার্থীদের কাজের প্রশংসায় মুখর ছিলেন। আয়োজকরা জানান, মেলার দ্বিতীয় ও শেষ দিনে প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

আপডেট : ১১:০০:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬