চুয়াডাঙ্গা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ের অশ্রু, বরণের হাসি: দর্শনা বালিকা বিদ্যালয়ে আবেগঘন আয়োজন

Padma Sangbad
৪৮

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা বালিকা বিদ্যালয়ে এক আবেগময় ও স্মরণীয় পরিবেশে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সাবু তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌর প্রশাসক মোঃ শাহিন আলম। তিনি তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের একাগ্রতা ও অধ্যবসায়ের সাথে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই বিদ্যালয়ের অর্জিত শিক্ষা ও স্মৃতিগুলো তাদের আগামী পথচলায় প্রেরণার উৎস হয়ে থাকবে। পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে তিনি শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ওঠার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সুমন এবং অভিভাবক সদস্য অপু সুলতান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা খাতুন, নাসরিনা আক্তারী, সুস্মিতা খাতুন, সনজিতা রানী সাহা, শামসুন্নাহার তুলি এবং শিক্ষক হাসান আলী, আব্দুস সালাম ও খোরশেদ আলী।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও মনোরমভাবে সঞ্চালনা করেন শিক্ষক মেহেবুব্বিন আহমেদ এবং ছাত্রী মাইশা মেহবুব। সমাপনী পর্বে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করা হয়।

বিদায়ের বেদনাময় আবেগ ও নতুনকে স্বাগত জানানোর আনন্দঘন মুহূর্তের সমন্বয়ে পুরো অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয়ে এক অনন্য ও অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।

আপডেট : ০৯:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬