চুয়াডাঙ্গা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি নাগরিকসহ জাল ডলার তৈরির পাঁচ সদস্য গ্রেফতার

Padma Sangbad
১২৫

অনলাইন ডেস্ক।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম থেকে জাল ডলার তৈরি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তার নাম জোসেফ (৪১)। তিনি গিনি দেশের নাগরিক বলে জানা গেছে।
এছাড়া বাকি চারজন হলেন, গাসিগ্রাম এলাকার বাসিন্দা ওদুদ সরকার(৪০), বেলায়েত হোসেন (২৮), বাউল আলামিন দেওয়ান (২৮) ও আলী আশরাফ মিয়া (৩৫)।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, শুক্রবার রাতে গাসিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জাল ডলার তৈরির সরঞ্জামসহ ওই পাঁচজন প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল ডলার তৈরি করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

আপডেট : ১০:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১