চুয়াডাঙ্গা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ম্যাচ জেতাই প্রথম লক্ষ্য: জ্যোতি

Padma Sangbad
৯২

বিশ্বকাপ সামনে রেখে কয়েকদিন ধরেই চলছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের অনুশীলন। ফ্লাডলাইটের আলোতেও চলছে অনুশীলন। এবারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ঘরের মাঠে। এখন খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতে। এই টুর্নামেন্টে কি লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ। এ বিষয়ে গণমাধ্যমকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কথা বলেছেন।
বিশ্বকাপে মিশনের কথা জানিয়ে জ্যোতি বলেছেন, প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। লক্ষ্য রয়েছে সেমিতে পা রাখা।
৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচেই হবে নিগার সুলতানা জ্যোতির শততম টি-২০ ম্যাচ। স্মরণীয় করে রাখার কথা বলছেন তিনি।

আপডেট : ১২:২৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪