চুয়াডাঙ্গা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে চীন ও রাশিয়া : পুতিন

Padma Sangbad
৯৪

মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক বহুমুখী বিশ্বকে শক্তিশালী করতে অবদান রাখছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন সোমবার এ কথা বলেন।
খবর তাস’র।
তিনি জোর দিয়ে বলেন, সামগ্রিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সম্পর্ক নিঃসন্দেহে বিশ্বব্যবস্থার মৌলিক নীতি ও বহুমুখী ব্যবস্থাকে জোরদার করতে সহায়ক ভূমিকা রাখছে।
পুতিন বলেন, এছাড়া উভয় দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আলোচনার অনেক বিষয় রয়েছে।
রুশ নেতা বলেন, কাল আমরা আমাদের অংশীদারদের অংশগ্রহণে এসব বিষয়ে আলোচনার সুযোগ পাবো। আজ আমি আনন্দিত আপনি অনানুষ্ঠানিক ও বন্ধুত্বপূণর্ পরিবেশে আমাদের আগ্রহের সকল বিষয়ে শান্তভাবে কথা বলতে ও আসতে সময় বের করা সম্ভব বলে মনে করেছেন।
চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে পুতিন এসব কথা বলেন।
পুতিন ও শি তাদের মৌলিক বিষয় নিয়ে কথা বলতে উভয় দেশের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করবেন।
উল্লেখ্য, চীনা প্রেসিডেন্ট বর্তমানে মস্কোয় তিনদিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন।।

আপডেট : ০১:০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩